মহানন্দা থেকে নার্সিংহোম কর্মীর দেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ মহানন্দা নদী থেকে এক নার্সিংহোম কর্মীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের মিশন ঘাট এলাকায়। মঙ্গলবার সকালে ওই ব্যক্তির দেহ উদ্ধারের পর তদন্তে আসে ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ,মৃতের নাম সৌম্যজিৎ দত্ত(৩৮)। তার বাড়ি রামকৃষ্ণ মিশন রোড এলাকায়। তিনি একটি নার্সিংহোমের কর্মী ছিলেন।
স্থানীয় একাংশ বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়ে সে আর ফিরেনি। মঙ্গলবার সকালে পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করতে গিয়ে মহানন্দা নদীতে ওই ব্যক্তির দেহ ভাসতে দেখে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।তবে কিভাবে ওই নাসিংহোম কর্মীর মৃত্যু হয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে আপাতত দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে কিভাবে মৃত্যু তা স্পষ্ট হবে তারপর সব দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি মৃত ব্যক্তির পরিবারের সঙ্গেও কথা বলা হচ্ছে যে নার্সিংহোমে তিনি কাজ করতেন প্রয়োজনে সেখানকার কর্মী এবং কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ কথা বলবে।

Post a Comment